بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
আদ্-দ্বীন স্কলারস একাডেমি
অর্থসহ কুরআন হিফয এবং সহীহ তেলাওয়াত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের কুরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা হয়।
সর্বাধুনিক গবেষণালব্ধ পাঠদান পদ্ধতিতে বিজ্ঞান, গণিত ও প্রযুক্তি বিষয়ক শিক্ষা প্রদান করা হয়।
কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ মানুষ গড়ে তোলার জন্য সমন্বিত চরিত্র গঠন কার্যক্রম পরিচালিত হয়।
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দান করেছেন মহাগ্রন্থ আল-কুরআন। এই মহাগ্রন্থকে হৃদয়ে ধারণ ও সংরক্ষণের পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে আমরা একটি আদর্শ শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছি।
আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুই আল্লাহ প্রদত্ত অনন্য প্রতিভা ও সম্ভাবনার অধিকারী। সঠিক পরিচর্যার মাধ্যমে তাদের সম্ভাবনাকে বিকশিত করে নেতৃত্বগুণে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
দেশের সর্বাধুনিক ও গবেষণালব্ধ সেরা পাঠদান পদ্ধতির আলোকে পরিচালিত এই প্রতিষ্ঠানে একসাথে চলবে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা এবং চরিত্র গঠনের সমন্বিত পাঠ্যক্রম।
আগামীতে নিজস্ব ক্যাম্পাসে এবং পাঠ্যক্রম পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে ইনশাআল্লাহ। ছাত্র ও ছাত্রী উভয়ের জন্য উন্মুক্ত এই আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান একটি সমন্বিত শিক্ষার সুযোগ প্রদান করবে।
জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলতে ইচ্ছুক পরিবারগুলোর জন্য এই একাডেমি একটি আদর্শ সমাধান — যেখানে দ্বীন ও দুনিয়ার সফলতা একসাথে অর্জন সম্ভব।
দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জনে নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা, যারা কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিগত, সামাজিক এবং বৈশ্বিক পর্যায়ে আদর্শ জীবন গঠনে ও নেতৃত্ব দানে সক্ষম হবে।
দক্ষ, অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান
আমাদের শিক্ষার্থী ও অভিভাবকরা কী বলছেন
আদ্-দ্বীন স্কলারস একাডেমিতে ভর্তির পর থেকে আমার সন্তান কুরআন তেলাওয়াতে অনেক উন্নতি করেছে, পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হয়েছে।
এখানে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় দেখে আমি সত্যিই মুগ্ধ। আমার মেয়ে প্রতিদিন নতুন কিছু শিখে ঘরে ফেরে।
শিক্ষকরা অত্যন্ত আন্তরিক ও দক্ষ। শিশুদের নৈতিক চরিত্র গঠনে এই প্রতিষ্ঠান অনন্য ভূমিকা রাখছে। আলহামদুলিল্লাহ।