AD-DEEN SCHOLARS ACADEMY


 
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত হিসেবে দান করেছেন মহাগ্রন্থ আল-কুরআন, যা একদিকে মানবজাতির হেদায়েত ও জীবনদিশা, অপরদিকে ন্যায়, ইনসাফ, শান্তি ও মানবকল্যাণ প্রতিষ্ঠার এক পরিপূর্ণ জীবনবিধান। এই মহাগ্রন্থকে হৃদয়ে ধারণ ও সংরক্ষণের জন্য যেমন প্রয়োজন কুরআনকে অর্থসহ হিফয করা, তেমনি প্রয়োজন কুরআনের আলোকে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি আদর্শ শিক্ষাব্যবস্থা।
আদ্-দ্বীন স্কলারস একাডেমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে-যেখানে দেশের সর্বাধুনিক ও গবেষণালব্ধ সেরা পাঠদান পদ্ধতির আলোকে পরিচালিত হবে। যেখানে একসাথে চলবে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা, এবং চরিত্র গঠনের সমন্বিত পাঠ্যক্রম। মহান রব্বুল আলামীনের অশেষ মেহেরবানিতে, আমরা যারা জীবনের সকল ক্ষেত্রে ইসলামের অনুশাসন মেনে চলতে চাই- এমন অনেকের আন্তরিক প্রচেষ্টায় আদ্-দ্বীন স্কলারস একাডেমীর পথচলা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ্। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুই আল্লাহ প্রদত্ত অনন্য প্রতিভা ও সম্ভাবনার অধিকারী। কোমলমতি এ সকল শিশুদের সঠিক তত্ত্বাবধান ও পরিচর্চার মাধ্যমে তাদের এই সম্ভাবনাকে বিকশিত করে যুগোপযোগী, নৈতিক ও নেতৃত্বগুণে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আগামীতে নিজস্ব ক্যাম্পাসে এবং পাঠ্যক্রম পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে ইনশা-আল্লাহ।
আদ্-দ্বীন স্কলারস একাডেমীকে মহান রাব্বুল আ'লামীন কবুল করুন, বরকতময় করুন ও সফলতা দান করুন-আমীন।