ভর্তি ফরম বিতরণ বিজ্ঞপ্তি; প্লে থেকে ৮ ম শ্রেণি পর্যন্ত..
দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত মিরপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আদ্-দ্বীন স্কলারস একাডেমি-তে নতুন শিক্ষাবর্ষের ভর্তি ফরম বিতরণ ও ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির পল্লবী ক্যাম্পাস থেকে অভিভাবকরা সরাসরি ভর্তি ফরম সংগ্রহ করতে পারছেন। বাংলা মিডিয়াম ও ইংলিশ ভার্সন—উভয় মাধ্যমেই নতুন এবং পুরাতন শিক্ষার্থীদের জন্য ভর্তি বিজ্ঞপ্তি ও ফি-এর তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
নিচে উভয় মাধ্যমের বিস্তারিত ফি এবং ফরম পূরণের নিয়মাবলী তুলে ধরা হলো:
ভর্তি ফরম সংগ্রহ ও পূরণের জরুরি নিয়মাবলী:
১. অফিস থেকে সংগ্রহ: আগ্রহী অভিভাবকদের অনলাইনের পরিবর্তে সরাসরি আদ্-দ্বীন স্কলারস একাডেমির অফিস কাউন্টার থেকে মূল ভর্তি ফরম সংগ্রহ করতে হবে।
২. সঠিক তথ্য প্রদান: শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী ফরমের প্রতিটি কলাম অত্যন্ত সতর্কতার সাথে ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।
৩. প্রয়োজনীয় ছবি: সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরমের সাথে শিক্ষার্থী, বাবা, মা এবং আইনগত অভিভাবকের ১ কপি করে পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
যোগাযোগ ও ঠিকানা:
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য ও বিস্তারিত জানতে সরাসরি নিচের ঠিকানায় অথবা মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করেছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ: