
রাজধানীর মিরপুরে ০৪ ই ডিসেম্বর রোজ রবিবার আদ্-দ্বীন স্কলারস একাডেমীর শুভ উদ্বোধন ও বই উৎসব পালন করা হয়!
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের পল্লবী ও রূপনগর থানার জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী জনাব কর্নেল আবুল বাতেন ! পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত ও গজল এর মধ্যে দিয়ে অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়! উপস্থিত আদ্- দ্বীন একাডেমী প্রাঙ্গণে উপস্থিত একাডেমীর শিক্ষার্থী ও অভিভাবকরা! ২০২৬ সালের নতুন বছরের প্রথম বই পেয়ে ভীষণ খুশি ক্ষুদে বাচ্চারা!
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতা, প্রযুক্তি জ্ঞান ও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে হবে। আদ্- দ্বীন একাডেমি শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে উঠবে—এটাই আমাদের প্রত্যাশা।”
শিক্ষকবৃন্দকে শিক্ষার্থীদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবারকেও সন্তানের শিক্ষা ও চরিত্র গঠনে সচেতন ভূমিকা রাখতে হবে।”