‘ফুলের মালা’ উৎসব: কাগজের ফুল বানাতে শিখলো শিশুরা..

রাজধানীর আদ-দ্বীন স্কলারস একাডেমিতে আজ এক উৎসবমুখর ও সৃজনশীল আবহে উদযাপিত হলো ‘ফুলের মালা’ উৎসব। শিক্ষিকারা হাতে-কলমে শিশুদের প্রতিটি ধাপ শিখিয়ে দেন। শিশুরা রঙিন কাগজ কেটে পাপড়ি তৈরি, সেগুলো জুড়ে ফুল বানানো তৈরির পুরো প্রক্রিয়াটি দারুণ উপভোগ করে। তাদের তৈরি করা হরেক রকমের কাগজের ফুল ও মালায় পুরো ক্লাস প্রাঙ্গণ রঙিন ও প্রাণবন্ত হয়ে ওঠে।