লক্ষ্য ও উদ্দেশ্যঃ

দুনিয়া ও আখেরাতে সফলতা অর্জনে নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা, যারা কুরআন ও সুন্নাহর আলোকে ব্যক্তিগত, সামাজিক এবং বৈশ্বিক পর্যায়ে আদর্শ জীবন গঠনে ও নেতৃত্ব দানে সক্ষম হবে।
 



প্রতিষ্ঠানের ধরন:-

  • প্রতিষ্ঠানটি হবে পরিপূর্ণভাবে শিক্ষা মূলক ও গবেষণাধর্মী;
  • মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম এর সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় করে এবং পরবর্তীতে মাদানী নেসাব অন্তর্ভুক্ত করা হবে;
  • আরবি ও ইংরেজি ভাষা এবং তথ্যপ্রযুক্তি শিক্ষা প্রয়োগের ব্যবস্থা থাকবে;
  • ইসলামী শিক্ষা ও সংস্কৃতির সাথে দেশীয় ও আন্তর্জাতিক শিক্ষা ও সংস্কৃতির সমন্বয় করা হবে;


আমাদের বৈশিষ্ট্যসমূহ:
 

  • প্রতিটি ক্লাস ও আবাসিক রুম শীতাতপ নিয়ন্ত্রিত হবে;
  • ছাত্র-ছাত্রীদের বহনের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা;
  • দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা;
  • ছাত্র-ছাত্রীদের প্রয়োজনে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ারের ব্যবস্থা;
  • প্রত্যেক ছাত্র-ছাত্রীদের আলাদাভাবে মূল্যায়ন করে প্রতিভার বিকাশ সাধন করা হবে;
  • ক্লাস ফাইভ এর মধ্যে কুরআনের হিফয সম্পন্ন করানো হবে;
  • সকল ছাত্র-ছাত্রীদের ইসলামের মৌলিক জ্ঞানসহ নামাজ, দৈনন্দিন দোয়া ও জিকির এবং কুরআন-হাদিসের উল্লেখযোগ্য অংশ অর্থ সহ হিফয করানো হবে;
  • শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও ক্লাস মনিটরিং এর জন্য প্রয়োজনীয় গার্ড ও সিসি ক্যামেরার ব্যবস্থা;
  • ক্লাসের পড়া ক্লাসেই মুখস্ত করানো হবে তাই কোন প্রাইভেট টিউটরের প্রয়োজন হবে না;
  • খ্যাতিমান হাফেয ও ক্বারীদের সরাসরি ও অডিও ভিডিওর মাধ্যমে মশকের ব্যবস্থা;
  • হাফেযদের ই'য়াদ ধরে রাখার জন্য নিয়মিত তাসমি বা শুনানীর করা হবে;
  • শিক্ষার মান-উন্নয়নে নিয়মিত অভিভাবকদের সাথে মতবিনিময় করা;
  • নিয়মিত C.T/M.T এর মাধ্যমে শিক্ষার মানউন্নয়ন;
  • হাতের লেখা সুন্দর হওয়ার নিশ্চয়তা;
  • প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্যতা সম্পন্ন শিক্ষক মন্ডলী দ্বারা শিক্ষার মান নিশ্চিত করা হবে;
  • শারীরিক, মানসিক ও সৃষ্টিশীল উৎকর্ষ নিশ্চিত করতে শরিয়াহ সম্মত খেলাধুলা, নাশিদ, বিতর্ক, ইসলামিক ক্যালিওগ্রাফি এবং বিভিন্ন সৃজনশীল অতিরিক্ত কার্যক্রমে ছাত্র-ছাত্রীদের দক্ষ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তোলা হবে;
  • বার্ষিক ভ্রমণ/পিকনিক/শিক্ষা সফর ইত্যাদি;
  • গ্রেডিং পদ্ধতিতে মূল্যায়ন করা হবে;
  • দৈনন্দিন পড়ালেখা তত্ত্বাবধানের জন্য একাডেমিক ডায়েরী সংরক্ষণ;
     


আমাদের টার্গেট:
 

  1. শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো;
  2. শ্রেষ্ঠ ও আন্তর্জাতিক মানের হাফিযুল কুরআন তৈরী;
  3. ৫ম শ্রেণির মধ্যেই হিফয সম্পন্ন হবে, ইনশাআল্লাহ;
  4. জাতীয় ও আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ;
  5. ইসলামিক মিডিয়া ব্যক্তিত্ব তৈরী;
  6. ইলম ও আমলে সমৃদ্ধ আলেম গড়ে তোলা;